1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আ.লীগের মিছিলে গিয়ে মামলায় আসামি ২৭, গ্রেপ্তার ২ - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

আ.লীগের মিছিলে গিয়ে মামলায় আসামি ২৭, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় দু’জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী মিছিল করে। এ সময় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক বলে স্বীকার করেছে। এ ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন: তানভীর (২২), জীবন (৩০), রাকিব (১৯), রকি (২২), মোজাহের মোল্লা (২৬), আরিয়ান খাঁন ওরফে আদর (২৮), রবি রায়হান (৩০), শেখ রাসেল ক্রিয়া চক্র কুতুবপুর ইউনিয়নের সভাপতি জাহিদ (৩০), নেহাল (২৫), ইকবাল (৩০), রাজিব তালুকদার (৪৫), অপু (২৯), শাকিল (৩০), বাবু (৩০), জসিম (৩২), রাসেল (৩৫), রিয়াজ (২৬), ইমরান (৩০), সুমন (৩২), তুষার (৩০), সফিক (২৫), রিয়াজুল (৪০), মালেক (৫০), সুমন (৪০), জিহাদ (৩০)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, এ মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি