1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের পাশে রেড ক্রিসেন্ট - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:

তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের পাশে রেড ক্রিসেন্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সাধারণ মানুষ ও শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিট। তাপদাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে বিশুদ্ধ খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

বুধবার (১০জুন)  নারায়ণগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পরিচালনায় এবং জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায় মানুষ, দিনমজুর, রিকশাচালক ও পথচারীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি বলেন, বর্তমান তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন রোদে কাজ করেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত কষ্টকর। তাদের দুর্ভোগ কিছুটা কমিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। তীব্র গরমের পুরো সময়জুড়ে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণের পাশাপাশি তাপদাহে করণীয় সম্পর্কেও সচেতনতামূলক পরামর্শ দেন। ছাতা ও হাতপাখা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। সেই লক্ষ্যেই রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি