1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দেওভোগ জিউস পুকুর পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:

দেওভোগ জিউস পুকুর পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন মোঃ সাখাওয়াত হোসেন খান।

সোমবার (৮ জুন) সকালে তিনি পুকুর এলাকায় গিয়ে পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি, পরিবেশগত অবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় আক্রান্ত হয়ে পড়া এ ঐতিহ্যবাহী জলাশয়ের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন, ঐতিহ্যবাহী স্থাপনা ও জলাশয় সংরক্ষণ শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্বও। নগরীর পরিবেশ রক্ষা, জলাশয়ের অস্তিত্ব বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা দেওভোগ জিউস পুকুর পরিষ্কার কার্যক্রমকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পুকুরটি তার হারানো সৌন্দর্য ও ঐতিহ্য পুনরুদ্ধার করবে এবং এলাকার পরিবেশগত মান আরও উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি