1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাঁজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রায় ৬১৩ কেজি পলিথিন জব্দ এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুমন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২১০ কেজি পলিথিন জব্দ করা হয়। বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৫৮ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া সিদ্দিক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি