1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভাষা সৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

ভাষা সৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন

আড়াইহাজার প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

তৃতীয় দফা জানাজার শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে ভাষাসৈনিক আয়েশা আক্তার খাতুনের (৯০) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল আটটায় উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল দশটায় বাসাবো কদমতলা জামে মসজিদে দ্বিতীয় এবং সবশেষে বাদ জোহর পাঁচ বাড়িয়া গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর উত্তর ১১ নম্বর সেক্টরে ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশা বেগম কর্মজীবনে মহা হিসাবরক্ষণ অধিদপ্তেরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পরও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং এক মাস কারাবরন করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি