xকারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নামে সোস্যাল মিডিয়া ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভ্রান্তিমুলক পোষ্ট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আইভীর স্বজনরা।
তারা বলেন, বেশ কয়েকটি ফেক আইডি খুলে কে বা কারা নানা ধরনের মিথ্যা নেরেটিভ প্রচার করছেন। কারামুক্ত হয়েও তিনি যা বলেননি তা প্রচার করা হচ্ছে। সাবেক মেয়র আইভী নির্বাচনে অংশ নেবেন এমন কথা তিনি বলেননি। তবুও কিছু কিছু ফেক আইডির বরাত দিয়ে কিছু কিছু মিডিয়া আইভীকে নির্বাচনের আবহ তুলে বিভ্রান্তির সৃষ্টি করছে। যা চুনকা পরিবারকে এই সময়ে বিব্রত করা হচ্ছে। তারা নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন, এসকল ফেক আইডির ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে কারামুক্ত সাবেক মেয়র আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আমার ফেসবুকে কোন আইডি নেই। আপনারা সাংবাদিক অনুসন্ধান করে দেখুন এগুলো কারা করছে। এ বিষয়ে এর বাইরে আমার কোন বক্তব্য নেই। তবে প্রশাসনের প্রতি আহবান রাখছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিন।