1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সিলাই লিমনসহ  গ্রেফতার ৭ - Ajker Deshkantho
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কারামুক্ত আইভীর নামে সোস্যাল মিডিয়ায় ফেক আইডি টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ প্রনিক এর সন্ত্রাস,মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে র‍্যালি জেল ফেরত আইভীকে দেখতে যাওয়ার পর চাকরি হারালেনস নাসিকের কর্মচারী নাসিকের উদ্যোগে পরিষ্কার হচ্ছে দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ওয়েলবল প্রয়োগ করছে নাসিক জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি বক্তাবলীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সিলাই লিমনসহ  গ্রেফতার ৭

সোনারগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে দুর্র্ধষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমনসহ সাতজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত ১০টা থেকে শনিবার দিবাগত রাত আড়াইটার পর্যন্ত মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কামরুল হাসান (৩৫), আকরাম (২৫), রফিকুল ইসলাম (৪১), পারভেজ (২৮), সোহাগ (৩২), রাসেল (৩৫) ও সুমন (৩৫)। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন বন্দর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত শীর্ষ অপরাধী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি