1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ওলামা পরিষদের বিক্ষোভ - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ওলামা পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

ভারতে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ওলামা পরিষদ। শুক্রবার (২২ মে) বাদ জুমআ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন। তিনি ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হামলা, নিপীড়ন ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি নূরুদ্দিনের সভাপতিত্বে এবং বন্দর থানা ওলামা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মুফতি সালমান রফিকী, সহ-সভাপতি মুফতি মনিরুজ্জামান চাঁদপুরি, সদস্য মুফতি ফয়জুল্লাহ এবং মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম।

বক্তারা দেশে সাম্প্রতিক খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনাগুলোরও প্রতিবাদ জানান। একই সঙ্গে রামিসা ও আছিয়া হত্যা মামলাসহ আলোচিত ঘটনাগুলোর দ্রুত বিচার দাবি করেন তারা।

সমাবেশ শেষে বন্দর থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ওলামা পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি