1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শিশু ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে  মানববন্ধন - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:

শিশু ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

রামিসা, আছিয়াসহ অসংখ্য শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা।শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য নারী ও শিশুরাও অংশ নেন।

‎খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘরের উপদেষ্টা রথীন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, সিপিবি জেলা সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম দিপু, মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ,

‎বক্তারা বলেন, বিচারহীনতার কারণে আজকে রামিসার বাবা বিচার চাচ্ছে না। বিগত দিনেও দেশে রামিসা, আছিয়ার মতো অসংখ্য শিশুকে নির্যাতনের পর হত্যা করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমরা অবিলম্বে দ্রুত বিচার আইনে খুনীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি শিশুদের জন্য আলাদা আইন প্রণয়ন এবং শিশুদের পৃথক মন্ত্রনালয় দাবি করছি।

তারা আওরব বলেন, রামিসার বাবা আজ বিচার চাইতে ভয় পাচ্ছেন বা আগ্রহ হারিয়ে ফেলছেন। কারণ অতীতের বহু ঘটনায় আমরা দেখেছি, শিশু নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ অপরাধেরও সঠিক বিচার হয়নি। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

‎মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণ ও হত্যার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পৃথক শিশু আইন প্রণয়ন এবং শিশু বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিও তোলেন তারা।

‎এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে শিশু নির্যাতনের বিচার চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর, শিশুদের নিরাপদ বাংলাদেশ চাই ইত্যাদি লেখা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি