1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:

ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
নারায়ণগঞ্জে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে BRAC সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় “শিখা” প্রকল্পের উদ্যোগে চালক, সুপারভাইজার ও সহকারীদের নিয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৭ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জের গ্রীন পলান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণে মোট ৮০ জন চালক, সুপারভাইজার ও হেলপার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গণপরিবহনে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি, নারী যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ও সচেতন করে তোলা। পাশাপাশি নিরাপদ ও সহনশীল গণপরিবহন পরিবেশ গড়ে তুলতে চালক ও সহকারীদের ভূমিকা ও জবাবদিহিতা সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন জেমস যোয়াব সরেন এবং মোঃ ইয়ামিন হাসান

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক, মোঃ নূর ইসলাম নূর এবং রাকিবুল ইসলাম ইফতি

আয়োজকরা জানান, গণপরিবহনে নারী ও শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি