নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ আবু জাফরসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মানদণ্ড, সঠিক পরিমাপ ব্যবস্থা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় মেট্রোলজির গুরুত্ব তুলে ধরেন। এ সময় জেলার বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা পণ্যের মান নিশ্চিতকরণ এবং ব্যবসা-বাণিজ্যে আস্থা ও স্বচ্ছতা বজায় রাখতে বিএসটিআইয়ের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।