1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আদর্শ মিষ্টান্ন ও আয়ান কসমেটিকসকে জরিমানা - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:

আদর্শ মিষ্টান্ন ও আয়ান কসমেটিকসকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ মে) পরিচালিত এ তদারকিমূলক অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা ও অনুমোদন যাচাই করা হয়।

অভিযানে “আদর্শ মিষ্টান্ন ভান্ডার” নামের একটি প্রতিষ্ঠানকে দধি বিক্রির ক্ষেত্রে যথাযথ লেবেলিং না থাকা এবং বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে জিএমপি (এগচ) নীতিমালা অনুসরণ ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে “আয়ান কসমেটিকস” নামের আরেকটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ত্বক ফর্সাকারী হাইড্রোকুইনন ও ডিউ ক্রিম বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বাজার কর্মকর্তা ও উপ পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম অংশ নেয়।

নারায়ণগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি