1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সফরকে ঘিরে ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশজুড়ে শুরু হয়েছে সাজসজ্জা ও অবস্থান পরিকল্পনা।

জানা গেছে, শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ অতিক্রম করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেবেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

বিশেষ করে সাইনবোর্ড, শিমরাইল, যাত্রামুড়া, মদনপুর, কাঁচপুর, সানারপাড়, মোগরাপাড়া ও মেঘনাঘাট পর্যন্ত মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের অবস্থানের প্রস্তুতি নিতে দেখা গেছে। বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের আলাদা আলাদা স্পট নির্ধারণ করে দায়িত্বও দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই জেলা ও মহানগর বিএনপির নেতারা ধারাবাহিক বৈঠক করছেন। কোথায় কোন ইউনিট থাকবে, কারা শৃঙ্খলার দায়িত্ব পালন করবে এবং কোথায় ব্যানার-ফেস্টুন থাকবে—এসব বিষয় নিয়েও সমন্বয় করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের পর দলীয় প্রধানের সফর ঘিরে তৃণমূলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাই স্বতঃস্ফূর্তভাবেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে তাকে অভ্যর্থনা জানাতে চান।

মহাসড়কের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করতে দেখা গেছে। অনেক স্থানে রাতভর কাজ করছেন দলীয় কর্মীরা।

একাধিক নেতাকর্মী জানান, শুধুমাত্র আনুষ্ঠানিক অভ্যর্থনা নয়, সফরের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তিরও একটি বার্তা দিতে চান তারা। এজন্য নারায়ণগঞ্জের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি