1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পরকীয়ার জেরে ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পরকীয়ার জেরে ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

‎স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চতলার মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মোহর আলী। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল পালিয়ে গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বড় ভাই উজ্জলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সময় ছোট ভাই মোহর আলীকে হাতেনাতে ধরে ফেলেন উজ্জ্বল। এসময় দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল ঘরে থাকা ধারালো বটি দিয়ে মোহর আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

‎রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত মোহর আলীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মোহর আলীকে মৃত ঘোষণা করেন।

‎নিহত মোহর আলী ও অভিযুক্ত উজ্জ্বল আপন দুই ভাই। তাদের বাবার নাম বাবু মিয়া বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযুক্ত উজ্জ্বলকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎এ বিষয়ে ফতুল্লা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্ত উজ্জ্বল পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি