1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানা পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১২ মে) রাত ১০টা ২৫ মিনিটে থানার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মদনপুর আন্দারমানিক এলাকার আবু মিয়ার ছেলে মো. সাকিব (২১), কাঁচপুর খালপাড় এলাকার খোরশেদের ছেলে আমির হামজা টেম্পা (২৫), কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. আমির হোসেন বাবু (২৪) এবং একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. মুন্না (২৭)।

এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি