1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির চলন্ত অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে একটি মিনি ট্রাকের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) দিবাগত রাত আড়াইটায় মহাসড়কের ঢাকাগামী লেনের টিপরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।
নিহতরা হলেন-বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে মিনি ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
পুলিশ সূত্রে জানা জানা যায়, মিনিট্রাকটি গভীর রাতে আনারস বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি টিপুরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে পৌঁছলে মিনি ট্রাকটি তার সামনে থাকা অজ্ঞাত আরেকটি পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে যায় আর ট্রাকে থাকা চালক ও আনারস ব্যবসায়ী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘চলন্ত অবস্থায় অজ্ঞাত কোনো একটি গাড়িতে মিনি ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই চালক ও আনারসের মালিকের মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং নিহতের স্বজনরাও বর্তমানে থানায় রয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি