1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় সোনারগাঁয় ২৬০০ লিটার ডিজেল জব্দ - Ajker Deshkantho
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কারামুক্ত আইভীর নামে সোস্যাল মিডিয়ায় ফেক আইডি টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ প্রনিক এর সন্ত্রাস,মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে র‍্যালি জেল ফেরত আইভীকে দেখতে যাওয়ার পর চাকরি হারালেনস নাসিকের কর্মচারী নাসিকের উদ্যোগে পরিষ্কার হচ্ছে দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ওয়েলবল প্রয়োগ করছে নাসিক জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি বক্তাবলীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার

চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় সোনারগাঁয় ২৬০০ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ সোনারগাঁয় ২৬০০ লিটার ডিজেল জব্দ
চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। এ সময় সোনারগাঁ থানা পুলিশ সহযোগিতা করে।

পুলিশ জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করা ১৩টি ড্রামে রাখা ডিজেল একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দ করা ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি