1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কিশোরীর মৃত্যু - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কিশোরীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চৌধুরীবাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, পাশের একটি টিনশেড ঘরে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সময় খেলতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি