1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
গুপ্ত-সুপ্ত বলে আর জনগণকে বোকা বানানো যাবে না: জব্বার - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

গুপ্ত-সুপ্ত বলে আর জনগণকে বোকা বানানো যাবে না: জব্বার

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

গুপ্ত-সুপ্ত নানা অজুহাত দিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গুপ্ত-সুপ্ত নানা অজুহাত দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর দিন শেষ। জনগণ এখন সচেতন, তারা সত্য-মিথ্যা যাচাই করতে জানে।”

তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা গোপন চুক্তি বা অসৎ উদ্দেশ্যে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারলে সমাজে স্থিতিশীলতা আসবে না।

তিনি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনই হতে হবে তাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি