1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: ১১ পর্যবেক্ষক অব্যাহতি - Ajker Deshkantho
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: ১১ পর্যবেক্ষক অব্যাহতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ওই কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ সময় পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পরপরই কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরদিন বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত আদেশে ওই কেন্দ্রের ১১ জন কক্ষ পর্যবেক্ষককেও এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন— কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিউলী আক্তার; সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না; পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান; মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের ছানোয়ার বেগম; জামপুর মাঝেরচর উচ্চবিদ্যালয়ের আব্দুল হামিদ; সোনারগাঁ আইডিয়াল স্কুলের সুমাইয়া আক্তার; ছায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন; আলী আকবর হাই স্কুল অ্যান্ড কলেজের বদরুন নাহার ইভা এবং সাদিপুর উচ্চবিদ্যালয়ের মনিরুজ্জামান।

এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ইউএনও আসিফ আল জিনাত জানান, ইতোমধ্যে নতুন কেন্দ্রসচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি