1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু - Ajker Deshkantho
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে একটি মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকার হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ-এ এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।

মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে যায় এবং সেখান থেকে ছাদে গিয়ে নিচে পড়ে যায়।

তিনি জানান, ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন। মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।

শিশুটির বাবা জাহিদ মিয়া বলেন, “আমার দুই সন্তান, জিহাদ বড় ছিল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় সে প্রায়ই সেখানে খেলতে যেত।”

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবার কোনো অভিযোগ না করায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়ায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি