1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সড়ক সংস্কারে অনিয়ম, এমপির কঠোর নির্দেশনা - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সড়ক সংস্কারে অনিয়ম, এমপির কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত চলমান সড়ক সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছেন সংসদ সদস্য আল আমিন। অভিযোগের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। পরিদর্শনকালে বেশ কয়েকজন বাসিন্দা এমপি আল আমিনের কাছে সরাসরি অভিযোগ করেন যে, কাজটি নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে না এবং কিছু ক্ষেত্রে অনিয়ম হচ্ছে।

অভিযোগ শোনার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে ফোনে কথা বলেন এমপি। তিনি জানতে চান, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে কিনা। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

এসময় তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক নির্মাণ কাজে কোনো ধরনের ব্যত্যয় বা অনিয়ম সহ্য করা হবে না। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এমপি আল আমিন স্থানীয় বাসিন্দাদের প্রতিও আহ্বান জানান, তারা যেন সড়ক নির্মাণ কাজের দিকে সতর্ক দৃষ্টি রাখেন এবং কোনো অনিয়ম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্টদের অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি