1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রক্সি সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়াও সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তিনি। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি