1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আজমেরীর ভয়ঙ্কর বাহিনী সক্রিয় - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

আজমেরীর ভয়ঙ্কর বাহিনী সক্রিয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী ফের সক্রিয় হয়ে উঠেছে। মানুষ হত্যা, খুম, গুম থেকে শুরু করে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসীপনা সহ সব ধরনের অপকর্ম করে বেড়ায় এই চক্রটি। এছাড়া শহরের বিভিন্ন স্থানে টর্চার সেল ছিল তাদের, যেখানে মেধাবী ছাত্র ত্বকীকে হত্যা করা হয়। এমনকি এসব নিয়ে প্রতিবাদ করলে গণমাধ্যম অফিসে প্রকাশ্যে হামলা করে ভীতি সঞ্চার করে এই ভয়ঙ্কও বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এসব সন্ত্রাসী বাহিনী ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে। জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগের সরকারের পতন হলে এই সন্ত্রাসী বাহিনী আত্মগোপনে চলে যায়। তবে সময়ের ব্যবধানে এই ভয়ঙ্কর বাহিনী ফের সক্রিয় হয়ে উঠছে। তারা বিভিন্ন স্থান থেকে ঝটিকা মিছিল করছে ও পোস্টার সাটিয়েছে। এতে সংশ্লিষ্টরা বলছেন, এসব ভয়ঙ্কর সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে উঠলে সাধারণ জনগণের শান্তি ফের অশান্তিতে পরিণত হবে।

জানা গেছে, মুন্সিগঞ্জের বেতকা এলাকায় পাওয়ার হাউসের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারীরা। বুধবার (১ এপ্রিল) সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়। মোমেন চেয়ারম্যানের ভাতিজা অলিন্দ শিকদারের নেতৃত্বে মিছিল করে একদল যুবক। এসময় তারা সবাই মুখে মাষ্ক পরিধাণ করায় সবার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে গত ২৭ মার্চ রাতে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় মিছিল করেছেন প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের আস্থাভাজনরা। আজমেরী বিশস্ত মুকিতের নেতৃত্বে ১৫/২০ জনের মিছিলে শেখ হাসিনা ফেরার বার্তা দেন। এর আগেও বন্দর উপজেলা

ও ফতুল্লায় এলাকায় আজমেরী ওসমানের সমর্থকরা মিছিল করতে দেখা গেছে। গত বছর মিছিল বের করার সময় ফতুল্লায় হাতেনাতে এক কিশোরকে আটকের পর থমকে যায় আজমেরি সমর্থকরা।
২০২৫ সালের ২৭ জানুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সামনে আজমেরী ওসমানের পোস্টার সাঁটানো হয়।
এক ভিডিওতে দেখা যায়, একটি সিএনজি চেপে তিনজন তরুণ বয়সী ছেলে সরকারি তোলারাম কলেজের মূল গেটে পোস্টার সাঁটিয়ে তার ছবি তোলেন এবং পরে সিএনজিতে চড়েই স্থান ত্যাগ করেন।
আজমেরী ওসমান আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার অন্যতম আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজমেরী ওসমান ও তার অনুসারীদের প্রকাশ্যে গুলি চালাতে দেখা গেছে।
এখানে শেষ নয়, নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে নির্যাতন করে হত্যার ঘটনা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমনকি তৎকালীন সময়ে র‌্যাবের খসড়া চার্জশীটে সেই টর্চার সেল ও ত্বকী হত্যার নানা তথ্য উঠে আসে। আর তাতে আজমেরী ওসমান বাহিনীর ভয়ঙ্কর চেহারা উন্মোচিত হয় নারায়ণগঞ্জবাসীর সামনে।

তবে ত্বকীয় হত্যার ঘটনাকে কেন্দ্র করে আজমেরী ওসমান ও তার বাহিনীকে জড়িয়ে সংবাদ প্রকাশ করার জেরে ২০২২ সালের শুরুতে স্থানীয় একটি পত্রিকা অফিসে প্রকাশ্যে হামলা চালায় আজমেরী ওসমান বাহিনীর সদস্যরা। সেই ঘটনায় সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটে ও মামলা হয়। তবুও থেমে থাকেনি এই আজমেরীর সন্ত্রাসী বাহিনী। তারা একের পর এক শহরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসীপনা, জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম করে বেড়াতো। আর এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসতো নির্যাতনের খড়গ।

সংশ্লিষ্টরা বলছেন, আজমেরী ওসমানের মত সন্ত্রাসী বাহিনীর কেউ বিদেশে পালিয়ে গেছে, আবার কেউ দেশে আত্মগোপনে রয়েছে। এই অবস্থায় তারা ফের সক্রিয় হয়ে উঠার ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। কারণ আজমেরী ওসমান দেশের বাইরে অবস্থান করার ফলে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন দিয়ে কোন ধরনের অপকর্ম করলেও সহজে পার পেয়ে যাবেন। এতে করে তার বাহিনীর সক্রিয়তা বেশ উদ্বিগ্নের কারণ বটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি