1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চাঁদাবাজ শিপলুর বিচারের দাবিতে মানববন্ধন - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

চাঁদাবাজ শিপলুর বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে সাইনবোর্ড এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ শিপলুর বিরুদ্ধে মানববন্ধন করেছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং শিবলুর হামলার শিকার হওয়া ভুক্তভোগী বাইক রাইডার রাকিব ও তার পরিবার।

‎মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সাইনবোর্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎জানা যায়, সাইনবোর্ড এলাকায় বিস্তার করতেই শিপলু সেখানকার যে সকল পরিবহন চালক রয়েছে তাদেরকে অনেক টা জিম্মি করে রাখছে। কেউ তার বিরুদ্ধে কথা বললেই চালানো হয় অত্যাচার। গত ২৯ শে মার্চ শিপলুর কথার বাধ্য হওয়াতে বাইক চালক রাকিব সহ বেশ কয়েকজনকে তার অফিসে ডেকে নিয়ে তাদেরকে লোহার পাইপ, হকিস্টিক দিয়ে আঘাত করা হয়।

‎পরবর্তীতে ভুক্তভোগী রাকিব ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
‎এই মানববন্ধন উপস্থিত কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ বলেন, সাইনবোর্ড এলাকায় কেউ চাদাবাজি করতে পারবে না সে যেই হোক। আমাদের বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে দলীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সোহেল মোল্লা জানান, আজকে আমরা বাইক চালক রাকিবের জন্য বিএনপির নেতা কর্মীরা সবাই একত্রিত হয়েছি। তার মত যেন আর কাউকে এরকম হামলার স্বীকার না হতে হয় এইজন্য আমরা এর সঠিক বিচার দাবি জানাচ্ছি।

‎এ বিষযয়ে কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম জানান, বাইক চালক রাকিবের উপর হামলার যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা বিষয়টি কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ভাই কে জানিয়েছি এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাইকে জানিয়েছি। বিষয়টা তারাও খতিয়ে দেখছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর দলের নাম বিক্রি করে যারাই কোন অপকর্ম করবেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি