1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের অফিসে হামলা ও গ্রেফতার - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের অফিসে হামলা ও গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি 
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ফতুল্লা থানায় স্বেচ্ছাসেবক দলের অফিসে ভাঙচুর, লুটপাট ও গুলি বর্ষণের ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রথমে একজন এবং কিছুদিন পর আরও একজনকে আটক করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে র‌্যাব-১১ এর একটি চৌকস দল অভিযানে নেমে মামলার অন্যতম আসামি ওয়াসিম (ওরফে কিস্তি ওয়াসিম) কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহীন আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ঘটনার পর আরও একজন আসামিকে আটক করা হয়েছে।

তবে মূল আসামি এখনো অধরা রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকা- দেশের জন্য হুমকি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি