1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১ - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রূপগঞ্জে পাওনা টাকা ফের না পেয়ে ৯ মাসের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনিয়া আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৭ মার্চ) অপহরণ ও মুক্তিপণ আদায়ে অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
গ্রেপ্তার সোনিয়া আক্তার উপজেলার কাঞ্চন কৃষ্ণনগর এলাকার আশরাফুলের স্ত্রী।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের বাগবেড় সিটি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। রাতে শিশুটির মা ঝর্ণা বেগম বাদী একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এরমধ্যে তিনি ২৫ হাজার টাকা পরিশোধ করেন। তবে গত ৬ মাসেও বাকি টাকা পরিশোধ করতে পারেননি জলিল মিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দ্রুত পাওনা টাকা আদায়ের কৌশল হিসাবে বৃহস্পতিবার দুপুরে সোনিয়া তার স্বামী আশরাফুলের সহায়তায় জলিল মিয়ার ৯ মাসের শিশু বাচ্চা ওয়াসিককে চুরি করে নিয়ে যান। বিকেলে তাদের পাশের এলাকা বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশের দোকানে ২৫ হাজার টাকা পাঠাতে বলেন। ফোনে কথোপকথনে টাকা না পাঠালে শিশুটিকে ফেরত দিবে না বলে জানান তিনি।

এতে সন্দেহ হলে দোকানদারের তাকে আটক করেন। বিষয়টি জানাজানির এক পর্যায়ে স্থানীয়রা সোনিয়াকে শিশুসহ পুলিশে দেয়।
ওসি সবজেল হোসেন বলেন, “অভিযোগ পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি