1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দীর্ঘ অপেক্ষার পর রিয়াদ চৌধুরী ও সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দীর্ঘ অপেক্ষার পর রিয়াদ চৌধুরী ও সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, ইতোপ‚র্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভ‚মিকা রাখবেন বলে দল আশা রাখে।এর আগে ২০২৫ সালের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদথেকে বহিষ্কার করা হয়েছে।অপরদিকে ২০১৮ সালের প্রকাশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদথেকে বহিষ্কার করা হয়েছিলো ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টুকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি