1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নারায়ণগগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগগঞ্জের সদর উপজেলায় রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ফতুল্লা নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ি’র ভাড়াটিয়া। পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে নাগবাড়ি এলাকার মোড়েসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারশরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় স‚ত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে,আজ ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুলমান্নান কে বলেন, সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করেআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত রায়হান একাধিক মামলার আসামি উল্লেখ করে তিনিবলেন, নিহত রায়হানের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলার রয়েছে। সে ছিনতাই, চাঁদাবাজি ওসন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি