1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কালামে ছিটকে পড়লেন মাসুদুজ্জামান, মাঠে রয়েছেন সাখাওয়াত-বাবুল - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

কালামে ছিটকে পড়লেন মাসুদুজ্জামান, মাঠে রয়েছেন সাখাওয়াত-বাবুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল সোমবার (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মোট ছয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন মাসুদুজ্জামান মাসুদ, সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউস‚ফ খান টিপু এবং মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
এ আসনে গত ৩ নভেম্বর বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদকে। তবে নিরাপত্তাসহ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ১৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরবর্তীতে নেতা-কর্মীদের চাপের মুখে তিনি আবার নির্বাচনে ফিরে আসেন।
এদিকে, গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সে সময় তিনি জানান, দলীয় কার্যালয়ে ডেকে তাকে আসনটিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর দলীয় মনোনয়ন ফরমের কাগজ দেখিয়ে সাবেক তিন বারের সংসদ সদস্য আবুল কালাম দাবি করেন, এ আসনে তিনিই দলীয় মনোনীত প্রার্থী।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউস‚ফ খান টিপুও এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয়ভাবে মাসুদুজ্জামানের নাম ঘোষণা হলে প্রথমদিকে তিনি বিরোধিতা করলেও পরে মাসুদুজ্জামানকে তারেক রহমানের প্রার্থী হিসেবে উল্লেখ করে তার পক্ষে অবস্থান নেন এবং বিভিন্ন কর্মস‚চিতে অংশগ্রহণ করেন। মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে তাকে নির্বাচনে ফেরাতে নেতা-কর্মীদের সঙ্গে একযোগে কাজ করেন টিপু।
অন্যদিকে, বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল নিজে উপস্থিত না থেকে তার অনুসারীদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। যদিও এর আগে তিনি প্রকাশ্যে সাবেক সংসদ সদস্য আবুল কালামকে সমর্থন জানান।
যদিও আগামী ২১ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে একাধিক দাবিদার ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে দলটির অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। বিএনপির প্রার্থী—তা নিয়ে নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা। এখন দেখার বিষয় কিভাবে দলীয় বিরোধ ও গ্রুপিংকে এক ছাতার তলায় নিয়ে আসেন বিএনপির মনোনীত প্রার্থী।
অবশ্যই যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি