1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী আজাদ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সর্বোচ্চ ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী আজাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, আমি ভোটারদের অনেক সাড়া পাচ্ছি। আশা করি ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে আমি বিজয়ী হবো। কারণ বিগত সময়ে এখানকার জনগণের সকল প্রকারের সমস্যায় তাদের পাশে আছি ছিলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে তিনি বলেন, দলের প্রতি যদি কারও ভালোবাসা ও শ্রদ্ধা থাকে, সে কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাবেনা। আর যার দলের প্রতি কোন ভালোবাসা নেই সে স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারে, অন্য দলে যেতে পারে, অনেক কিছু করতে পারে। বিগত সময়ে আড়াইহাজারে দলের সংকটময় সময়ে অনেকে সংস্কারবাদীদের সাথে যোগ দিয়েছে। এছাড়া আরও যারা স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র নিয়েছেন তাদের প্রত্যাহারের এখনো সময় আছে। তারপরও যদি তারা প্রত্যাহার না করে দল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, ধর্মকে পুঁজি করে কিছু লোক মহিলাদের ব্লাকমেইল করার চেষ্টা করছে। তাদেরকে কোরআন শরীফ ছুইয়ে ও সন্তানদের মাথায় হাত দিয়ে শপথ করানো হচ্ছে। এগুলো খুবই খারাপ বিষয়। মানুষকে এভাবে জোর করে পীড়াপিড়ি করা খুবই খারাপ বিষয়।
মিথ্যা ও এডিট করা অডিও রেকর্ড তার বিরুদ্ধে ছড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, অডিও রেকর্ডটি ফেক। যেই ছেলেকে নিয়ে আমাকে জড়িয়ে রেকর্ডটি ছড়িয়েছে। সেই সময় আমি বিদেশে ছিলাম। ফলে এটা সম্ভব নয়। তাছাড়া রেকর্ডটি এডিট করে করা হয়েছে।
ব্যাংকের ঋণখেলাপী নিয়ে তিনি বলেন, ব্যবসা করতে কেউ ঋণের উর্ধ্বে না। ব্যবসা করলে ঋণ নিতেই পারেন। তবে আমি ঋণখেলাপী না। যেসব প্রোপাগান্ডা গুলো করছে সেগুলো ঠিক না। এসব প্রোপাগান্ডা যারা করছে তাদের লজ্জা থাকা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভ‚ইয়া সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি