1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিএনপির প্রার্থীর বিপরীতে মনোনয়ন কিনলেন তিন প্রার্থী - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিএনপির প্রার্থীর বিপরীতে মনোনয়ন কিনলেন তিন প্রার্থী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।
শনিবার (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁদের অনুসারী নেতা-কর্মীরা। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এ আসনে বিএনপির প্রাথমিক পর্যায়ের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও বিএনপির চূড়ান্ত পর্যায়ের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম।
জানা গেছে, সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে গত ৩ নভেম্বর বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদকে। তবে নিরাপত্তাসহ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে গত ১৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পরে নেতা-কর্মীদের চাপে নির্বাচনে ফিরে আসেন মাসুদুজ্জামান। এরপর গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তখন তিনি জানান, দলীয় কার্যালয়ে ডেকে আসনটিতে নির্বাচনের প্রস্তুতির জন্য বলা হয়েছে তাকে।
অন্যদিকে বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা। তবে গত বুধবার (২৪ ডিসেম্বর) বাবুল সমর্থন জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালামকে। যেখনে তিনি দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করছেন, তিনি এ আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি