স্টাফ রিপোর্টার :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গণসংবর্ধনায় সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের সুবিধার্থে ব্যাপক আয়োজন করছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। গণসংবর্ধনায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।
নজরুল ইসলাম আজাদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষ্যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই গণসংবর্ধনায় আড়াইহাজার থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে। সেই লক্ষ্যে দলের নেতাকর্মীরা নানা প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যে আমি গণসংবর্ধনার সভাস্থল পরিদর্শন করেছে। সভাস্থলে সব ধরনের প্রস্তুতির কাজ চলছে জোরে সোরে।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ৩০০ ফিট এলাকায়। বিশ্বরোড থেকে প‚র্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণকাজ দ্রæত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
উল্লেখ্য, প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।