1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার, শরীরে আচড়ের চিহ্ন - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বন্দরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার, শরীরে আচড়ের চিহ্ন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থীর গালে ও গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ও চিকিৎসক। গালের আঘাতের চিহ্ন ‘মানুষের নখের’ বলে ধারণা ময়নাতদন্ত করা হাসপাতালের চিকিৎসকের।

শিশুটির মৃত্যুর পূর্বে ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন কিনা, তা জানতেও আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জহিরুল ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার একটি বাড়ির দরজার সামনে থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। রোববার বিকেল চারটার দিকে বাসার সামনে থেকে নিখোঁজ হয় ওই শিশু।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি মৃত্যুর পূর্বে যৌন নিপীড়ের শিকার হয়েছিল। তবে, ময়নাতদন্তের পর তা নিশ্চিত করে জানা যাবে।”

নিহত শিশুর নাম আকলিমা। ১৩ বছর বয়সী এ শিশু বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার মো. আলীর কন্যা। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহতের মা গৃহকর্মী নাসিমা বলেন, “আমার কাছে ভাত খেতে চেয়েছিল। গরম ভাত হয়নি তাই পাশের বাড়িতে ছালা দিতে পাঠিয়েছিলাম। বলছিলাম, আইসা গরম ভাত খাইও। এরপর থেকেই নিখোঁজ মেয়েটা। সারাদিন-রাত অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে বাড়ির পিছনের এক বাড়ির সামনে মেয়েটার লাশ পাই।”

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

ওসি গোলাম মুক্তার বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, বিকেলে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম জানান, “গালে মানুষের নখের মতো এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের আলামত আছে কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি