1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ধলেশ্বরী নদীতে পড়লো ৫ যানবাহন, নিহত ৩ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ধলেশ্বরী নদীতে পড়লো ৫ যানবাহন, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী মাঝনদীতে এ ঘটনা ঘটে। পরে একে একে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত তিন জন হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ রানা।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে। এ সময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। মুহ‚র্তের মধ্যে যানবাহনগুলো পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠে যায়। তবে ভ্যানচালকসহ বাকিরা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে দিবাগত রাতে তিন জনের লাশ উদ্ধার করা হয়।
আরও জানা যায়, এ ঘটনার পর পর রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে দিবাগত রাত ২টার দিকে নদী থেকে বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়।
বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, কোনও কারণে মাঝনদীতে হঠাৎ করে ওই ট্রাকটি চালু হয়ে যায়। ট্রাক চালক স্টিয়ারিং এ বসে থাকলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। এ সময় ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হবে। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ডুবে যাওয়া যানবাহনগুলোর উদ্ধারকাজ আগামীকাল শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি