1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দল আমাকে নারায়ণগঞ্জ-৫ এ নমিনেশন দিয়েছে : সাখাওয়াত - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দল আমাকে নারায়ণগঞ্জ-৫ এ নমিনেশন দিয়েছে : সাখাওয়াত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমি কোনো দল তৈরি করি নাই। কোর্টে আমি যখন থাকি তখন অনেকেই আমার কাছে আসে। আমাকে অনেকে বলে- আমি কাজী মনির ভাইয়ের লোক, আজাদ, মান্নান ও শাহ আলমের লোক। আমি বলি আমার কাছে এগুলোর কোনো ম‚ল্য নেই। আমার কাছে ম‚ল্য হলো- বিএনপির লোকের।”

“আমার কাছে তারেক রহমানের লোক ও জিয়ার আদর্শের সৈনিকের ম‚ল্য বেশি। সুতরাং আমরা কেউ কোনো ভাইয়ের লোক হতে চাই না। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার কোনো পন্থী থাকবে না। আমি বিএনপির লোক তৈরি করবো।”
রোববার (২১ ডিসেম্বর) শহরের মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারি সমিতিতে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় সাখাওয়াত আরও বলেন, “বিএনপিকে সামনে নির্বাচিত করতে হবে। প্রার্থী কে হলো, সেটি বিষয় না। নির্বাচনটি ধানের শীষের। যদি সাখাওয়াতের সৈনিক হন, তাহলে ধানের শীষের উত্তরস‚রি নন। আপনাদেরকে জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার উত্তরস‚রি হতে হবে। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের সাথে বিরোধের কারণ-পন্থী। এই পন্থী (বিষয়টি) বাদ দিতে হবে। কোনো পন্থী চলবে না। এক বিন্দুতে বিএনপির সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এর মধ্যে কোনোকিছু চলবে না।”
নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “সামনে নির্বাচন। সবাই রোজা রাখেন, ধৈর্য ধরেন, খামোশ হয়ে যান। আচরণ এমন হতে হবে- অন্য দলের ভোটাররাও যেন বিএনপিকে ভোট দেয়।”

দলের প্রধানের আগমনকে ঘিরে কর্মস‚চি নিয়ে সাখাওয়াত বলেন, “আপনারা ২৫ তারিখ পর্যন্ত কষ্ট করুন। বিএনপির অনেক সমর্থক রয়েছে। আপনারা যাচ্ছেন, এটা যেন মানুষ জানতে পারে। তাহলেই হবে। প্রতিটি এলাকায় উৎসবের আমেজ তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “দল আমাকে পরে হলেও কিছুটা ম‚ল্যায়ন করেছে। এমনেই করেনি, এটা আপনাদের জন্য করেছে। সুতরাং মাঠে থাকবেন, এক সময় আপনাকেও ম‚ল্যায়ন করা হবে। দলের স্বার্থে অনেক কথা হয়তো বলেছি, আপনারা সেটাকে মনে রাখবেন না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সাখাওয়াত বলেন, “যত সংশয় থাকুক, দল থেকে আমাকে নারায়ণগঞ্জ-৫ এ নমিনেশন দিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা সকলে মিলেমিশে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করবো।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি