1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ভুয়া কল রেকর্ড ছড়িয়ে বিএনপি প্রার্থী আজাদকে ফাঁসানোর চেষ্টা - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ভুয়া কল রেকর্ড ছড়িয়ে বিএনপি প্রার্থী আজাদকে ফাঁসানোর চেষ্টা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে এক ছাত্রদল নেতার অডিও কল রেকর্ড ফাঁস হলে তোলপাড় শুরু হয়। তবে ওই কল রেকর্ডটি এডিট করে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে খোদ ওই ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল জানান। এতে করে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়েছে।
 
রবিবার দিবাগত রাতে এডিট করা কল রেকর্ড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু হানিফ রাসেল। তিনি বিএনপির সহ আর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
 
ফাঁস হওয়া অডিও কল রেকর্ডটি মিথ্যা ও এডিট করা দাবি করে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল বলেন, আমার এবং আজাদ ভাইয়ের যে কল রেকর্ডটি শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আজাদ ভাইয়ের সাথে আমার এরুপ কোন কথা হয়নি। কিছুদিন আগে আরিফের সাথে আমার বাকবিতণ্ডা হয়েছে। সেই বাকবিতণ্ডার কল রেকর্ড আমার ফোনে ছিল, যা আমি পরে সুমন ভাইকে জানিয়েছি। সুমন ভাই সেই কল রেকর্ড আমার কাছ থেকে চাইলে আমি তাকে তা দেই। পরে সুমন ভাই সেই কল রেকর্ড দিয়ে এডিট করে আমার ও আজাদ ভাইয়ের এই মিথ্যা কল রেকর্ড তৈরি করে অপপ্রচার চালিয়েছে। এ ঘটনার জন্য আমি আজাদ ভাইয়ের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। 
 
এর আগে, রবিবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সাথে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেলের কথোপকথনের তিন মিনিটের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। সেই অডিও ক্লিপটি মিথ্যা বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।

ওই অডিও ক্লিপের কথোপকথনে নজরুল ইসলাম আজাদকে বলতে শোনা যায়, “তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো। আমি তোমাকে বললাম, কালকে থেইকা তুমি হাইজাদীতে (আড়াইহাজারে সুমনের এলাকা) থাকবা অথবা ধানমন্ডিতে। যদি মনোনয়ন চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ভাই ফাইন, তারপরে পাচরুখীতে চলে আসবা। আর যদি চেঞ্জ না হয়, তাহলে আর তুমি কোনোদিন পাচরুখীতে আসবা না, তোমার কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসা-বাণিজ্য কিছু থাকবে না পাঁচরুখীতে।

“…আমার বাপ, চাচা, আমার পরিবার কেউ কোনো কিছু বললেও কোনো লাভ হবে না। আমি তোমাকে বললাম ফাইনালি, তুমি অনেক বড় বেয়াদব, তোমার অনেক বেয়াদবি আমি দেখছি। তোমার অনেক কিছু আমি জানি। তুমি তোমার ওস্তাদের (সুমন) সঙ্গে কথা বলো এবং আমি যেইটা বললাম সেইটা করো। নাইলে কিন্তু তোমার হাত-পা কিছু থাকবে না। আমি তো ডাইরেক্ট বললাম। কোনো ভায়া-মিডিয়া না, আমি তোমাকে মিন করেই বললাম।”

এ সময় ছাত্রদল নেতা রাসেল ‘আমি আপনার কোনো ক্ষতি করি নাই’ বললে তাকে আবারও হুমকি দেন নজরুল ইসলাম আজাদ।

তিনি রাসেলকে উদ্দেশ করে বলেন, “তুমি থাকবা না কালকে থেইকা। মনোনয়ন চেইঞ্জ হইলে তুমি আসবা, এর আগে আসবা না। নজরুল ইসলাম বাবুর (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) এজেন্ডা তোমরা বাস্তবায়ন করতেছো। এইটা আমি করতে দেব না।”

ছাত্রদল নেতা রাসেল তখন দাবি করেন, নজরুল ইসলাম বাবুর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা তার নেই। নজরুল ইসলাম এ পর্যায়ে মেজাজ হারান এবং ‘অশালীন ভাষায়’ গালাগালি করতে শোনা যায় অডিও ক্লিপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি