1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢা কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাঠ পর্যায়ের জরিপ দেখে অনেকের পায়ের নিচের মাটি সরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতোদিন যারা নির্বাচনকে সামনে রেখে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে। কারণ তারা মাঠ পর্যায়ের জরিপে দেখছে সেটা দেখে তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। দেশের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশে টাকা পাচারকারীদের আর দেখতে চায় না।’

জনগণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় উল্লেখ করে  তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন দেখেছে। কিন্তু আগামীতে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। যেখানে পেশিশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। লেভেল প্লেয়িং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি। বাংলাদেশে মারামারি দখলদারির নির্বাচন ত্যাগ করতে চাই। সবাই নির্বাচনে অংশগ্রহণ করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি