1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
খালেদা জিয়া আমাকে সংসদ সদস্য বানিয়েছেন : মোহাম্মদ আলী - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

খালেদা জিয়া আমাকে সংসদ সদস্য বানিয়েছেন : মোহাম্মদ আলী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “এখানে অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন।”

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ফাজিলপুর মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, “আজ সারাদেশে খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন।”

তিনি আরও বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে। তারপরও এই দেশে খালেদা জিয়ার প্রয়োজন রয়েছে। আমি তাঁর কাছেই ছিলাম এবং তখন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। তিনি আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। তাঁর মতো ভালো মানুষ ও দেশনেত্রী আমাদের পাশে আর কেউ হবে বলে আমি মনে করি না। আপনারা দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। খালেদা জিয়া ফিরলে দেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি