1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহতের ঘটনায় দুই প্রকৌশলীকে বরখাস্ত - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহতের ঘটনায় দুই প্রকৌশলীকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৬ নভেম্বর আদমজী এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মারের রক্ষণাবেক্ষণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং দুজন আহত হওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ডিপিডিসির সহকারী প্রকৌশলী রাহুলসহ একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন যে, ৩ ডিসেম্বর তাদের সিদ্ধিরগঞ্জ কার্যালয় থেকে প্রত্যাহার করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিদ্ধিরগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় বিদ্যুৎগ্রাহক ও এলাকাবাসীর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতির মাধ্যমে দপ্তরটিকে অনিয়মের আখড়ায় পরিণত করেছিলেন। গত ১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ঘুষ-বাণিজ্যের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিভাগীয় কিছু কর্মকর্তাকে বদলি করা হলেও অমিত অধিকারী বহাল থেকেছিলেন। গ্রাহকদের অভিমত, অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সকালে আদমজী ইপিজেডের কাছে ট্রান্সফর্মারের কাজ চলাকালে হঠাৎ লাইন চালু হয়ে শ্রমিক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং দুজন আহত হন। দায়িত্ব অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় গ্রাহকরা মনে করেন। ঘটনার পর ৩টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হলেও রিপোর্ট এখনো প্রকাশ পায়নি বলে ডিপিডিসির কোনো কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি