1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ফতুল্লায় পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনে নাসিরের বাড়ির একটি ঘরে সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন আটক করে রেখেছে।  

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করেন। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০ থেকে ১২ জন ওই বাড়িতে এসে ঘর ভাঙচুর করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে বের করে দেয়।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে, শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাকের ঘর থেকে দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, চারটি ছোরা, একটি দা এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র ও তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি