1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর পাইলিং কাজের উদ্বোধন - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর পাইলিং কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কদম রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা নদীর পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সিটি কর্পোরেশন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ উদ্বোধন করেন।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শাহীনুর আলম ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

নারায়ণগঞ্জ সদরকে বন্দরের সাথে সংযুক্ত করার জন্য কদমরসুল সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা এবং ২০১৮ সালের একনেকের সভায় ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতুর প্রকল্প অনুমোদিত হয়। বিভিন্ন কারণে নির্মাণ কাজ দীর্ঘায়িত হলেও ২০২৩ সালে একনেকে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামান বলেন, “দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। সে ব্রিজ নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা টেস্ট পাইলিং কাজের উদ্বোধন আয়োজন করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি