1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা : ইসি আনোয়ারুল - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিডিউল ডিক্লারের পর পরবর্তী দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, রমজানের আগে ও ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাদ ও সুষ্ঠু হবে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে সায়রা গার্ডেনে এক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনের বিশৃঙ্খলা হলে পুরো আসন বাতিল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পূর্বে কোন বিশৃঙ্খলার সৃষ্টি হলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন। রিটার্নিং অফিসার পুরো আসন বাতিল করতে পারবেন।
রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নমিনেশন পেপার জমা দেওয়ার সময় হলফনামায় কোন তথ্য গোপণ করলে, প্রার্থী পাশ করার পরও তার পদবী বাতিল হবে। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ অফিসারকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। আর্মি (সেনাবাহিনী) কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার (ক্ষমতা) দেওয়া হয়েছে।
সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করি, বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ধরনের শঙ্কা ও ভয় থাকবে না। একটা অবাদ সুষ্ঠ্র ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি