1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নির্বাচনের ঘোষণা দিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নির্বাচনের ঘোষণা দিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী। সবকিছু ঠিক থাকলে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন। বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।
 
এ সভায় মোহাম্মদ আলী বলেন, “আমি আপনাদের এলাকার মানুষ ও মাটির সাথে মিশে গিয়েছি। এই বক্তাবলী ও গোগনগর এলাকার যারা আছেন, আপনারা যদি আমাকে সমর্থন করে সাহস দেন ও আমার জন্য দোয়া করেন তাহলে আমি আগামী নির্বাচন করব।”
 
“আপনারা জানেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও পাশে থাকবো। আপনারা যদি চান আগামী দিনে আপনাদের দায়িত্ব নিয়ে এই এলাকার কাজ করি, তাহলে অবশ্যই আমি স্থানীয় নেতা ও আমার নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিবো।
 
”মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান এ বীর মুক্তিযোদ্ধা।সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মবিনুর রহমান ও সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়।
 
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিএনপির কোনো কমিটিতে না থাকলেও তিনি এ অঞ্চলের রাজনীতিতে ‘কিং মেকার’ হিসেবে পরিচিত।গত ৩ নভেম্বর বিএনপি সারাদেশে ২৩৭ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি। আসনটিতে বেশ কয়েকজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে, কেন্দ্রের সবুজ সংকেত এখনো কেউ পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি