1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, গ্রেফতার ১ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া করে এনে মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। এই ঘটনা একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে। তিনি মামলার এজাহার নামীয় ৪ নম্বর আসামী।
এর আগে, গত ২৪ নভেম্বর জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে  সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনাটি বৃহস্পতিবার সকালে প্রকাশ পায়।
অভিযুক্ত সাত জন আসামিরা হলেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন, তার সহযোগী মো. জাফর, ইকবাল, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর, হোসেন। এছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে সাত জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ ৭ লাখ ২০ হাজার টাকা এক মাসের চুক্তিতে গত ১ নভেম্বর ভাড়া করে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, ও হোসেনসহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শীপ ইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলে। গত রোববার সকালে মোবাইল ফোনে এক পরিচিত ব্যক্তি তাদের জাহাজ কেটে ফেলেছে বলে জানায়। খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের মালবাহী জাহাজ কেটে ফেলার সত্যতা পান। জাহাজ কেটে ফেলার কারণে ১ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জাহাজ মালিক জানিয়েছেন।
 এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত থাকার অভিযোগে নজরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি