1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে চোক্কা ওরফে খোকন (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানসহ পুলিশের অন্য সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, চারটি ছুরি ও একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খোকনের বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ ১১টি মামলা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা এবং মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি