1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শহরে হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে সাখাওয়াত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার: হকার উচ্ছেদ করতে গিয়ে নারায়ণগঞ্জ শহরের কারীরবাজার এলাকায় তোপের মুখে পড়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ কালীরবাজার এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টায় শহরের শায়েস্তা খান সড়কে উচ্ছে¡দ অভিযান চালিয়ে কয়েকটি ভ্যান গাড়ির মালামাল জব্দ করা হয়। এক পর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে উচ্ছেদ কর্মীদের মারধর করতে থাকেন। সেই সাথে সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন। তাঁর উপর হামলার চেষ্টা করেন। তখন সিটি করপোরেশনের উচ্ছেদকারী দলের সদস্য ও নেতাকর্মীরা সাখাওয়াতকে ঘিরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হকাররা অভিযোগ করে বলেন, প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তারা আমাদের মারধর করেছে। আমরা ওপর এ ধরণের হামলার বিচার চাই।

তবে পাল্টা অভিযোগ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, উচ্ছেদ কর্মীদের নিয়ে আমি হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এ সময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। সেই সাথে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিলো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, প্রশাসক উচ্ছেদ অভিযানে আসছিলো। তবে প্রশাসন কিংবা আমাদের কাউকে জানায়নি। উনি উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে হকারদের সাথে এ নিয়ে বাকবিতÐা হয়। এরপর খবর পেয়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি