1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চেম্বারকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে: আজাদ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

চেম্বারকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে: আজাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, “নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করতে এবং জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে আমরা সব সংসদ সদস্য চেম্বার কর্তৃপক্ষের পাশে আছি। চেম্বারের সভাপতি দিপু ভূঁইয়াসহ অন্যান্য পরিচালক যেভাবে নারায়ণগঞ্জকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন, তাতে আমরা নিজেদের অংশীদার হিসেবে ভূমিকা রাখব। চেম্বারকে সঙ্গে নিয়ে যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ, সুশৃঙ্খল ও প্রগতিশীল নতুন নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।”
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে নজরুল ইসলাম আজাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পর থেকে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। অল্প সময়ের মধ্যে সরকারের ইতিবাচক উদ্যোগগুলো দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।”
তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নারায়ণগঞ্জকেও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী সমাজকে কার্যকর ভ‚মিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি