1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নদী দূষণ রোধে নারায়ণগঞ্জে ৬ শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের নমুনা সংগ্রহ - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জে ৬ শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের নমুনা সংগ্রহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে নদী দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য নির্গমন পরিস্থিতি যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ফতুল্লার ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে সেখান থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। নদী দূষণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এই পরিদর্শন ও নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

অভিযানকালে ফতুল্লার নয়ামাটির ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, সস্তাপুরের ঢাকা টেক্সটাইল মিলস, কাঠেরপুল এলাকার এম এম ডাইং ও মেসার্স শাকিল টেক্সটাইল মিল এবং কুতুবপুরের ৬৩১ নম্বর এলাকার আই এফ এস টেক্সওয়্যার পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সংগৃহীত নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় অবস্থিত পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হবে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, পরীক্ষায় নমুনায় পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত পরিবেশ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনার ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন এবং বর্জ্যের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, শিল্পকারখানার অপরিশোধিত বা মাত্রাতিরিক্ত দূষণকারী তরল বর্জ্য নদীতে কিংবা পরিবেশে ছড়িয়ে পড়লে তা জলজ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনায় আইন ও পরিবেশগত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি