1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নিজ জমিতে নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকি, আতংকে ভুক্তভোগী একাধিক পরিবার - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নিজ জমিতে নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকি, আতংকে ভুক্তভোগী একাধিক পরিবার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডস্থ পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকায় নিজ মালিকানাধীন জমিতে নির্মাণকাজে বাধা, অশালীন ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে একই এলাকার আব্দুল হাই এর বিরুদ্ধে।

উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ বাচ্চু মিয়া (৪৩) নামের স্থানীয় এক ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্বর এলাকার বাসিন্দা। তিনি ২০১৩ সালে থেকে উল্লেখিত জমির ক্রয় সূত্রে বৈধ মালিক। যার তফসিল পরিচয় সি.এস. ও এস.এ. ১৪০৬ এবং আর.এস. ৫৮২নং দাগের ৩ শতাংশ এবং ২০১৩ইং সালে ক্রয় সূত্রে মালিক হওয়ার পর থেকেই সরকারি খাজনা পরিশোধ করে জমিটি ভোগদখলে রেখেছেন।

অভিযোগে বলা হয়, গত ৩মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ জমিতে বালু ভরাটের কাজ চলাকালে একই এলাকার আব্দুল হাই (৬০), তার দুই ছেলে সেলিম (৩৫) ও জনি (২৫) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন সেখানে এসে নির্মাণকাজে বাধা দেন।

এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের নির্মাণকাজ পরিচালনা করলে প্রাণে মেরে ফেলার হুমকি/ধামকি প্রদান করার বিষয়টি অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

পরবর্তীতে উক্ত অভিযোগের বিষয় তদন্তকারী কর্মকর্তা দুই দফায় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হওয়ার জন্য তারিখ নির্ধারণ করলেও অভিযোগের বিবাদী আব্দুল হাই গং উপস্থিত হননি বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, আমি আমার জমিতে পুনরায় নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। তবে বিবাদীপক্ষ আবারও সঙ্গবদ্ধভাবে বাধা প্রদানের চেষ্টা করতে পারে, যার কারণে বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এ-কারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্মাণকাজ চলাকালে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি।

এ-বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, অভিযোগের বিষয়ে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিলো। তবে বিবাদী আব্দুল হাই ও তার পক্ষ এখনো পর্যন্ত থানায় উপস্থিত হননি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি